প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১১:২৫:০৬ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদ ৩নং ব্রীজের উত্তরে পাহাড়ি এলাকায় প্রতিষ্ঠিত মোকলেছুর রহমান চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিদ্যালয়ে না আসার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের উপস্থিত থাকার পরও নিজেদের স্বেচ্ছাচারিতায় বিদ্যালয়ের আসেন নাহ বলে অভিযোগ করেছেন ওই এলাকার গ্রামবাসীরা।
দেরিতে বিদ্যালয়ে আসলেও আবার কিছুক্ষণ থেকে চলে যান। যার কারণে কোমলমতি শিশুদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় সরজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়,কোনো শিক্ষক শিক্ষার্থীর উপস্থিত ছিল না, বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণিকক্ষ তালা বদ্ধ রাখা।
বিদ্যালয়ের এই অচলাবস্থার কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অভিভাবকদের মতে, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের এই শিশুদের শিক্ষার আলো ছড়ানোর একমাত্র মাধ্যম এই বিদ্যালয়টি। কিন্তু শিক্ষকদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে শিশুরা দিন দিন শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে।তারা খেলাদোলা করে দিন পাড় করছে,এমন কি কিছু কিছু শিক্ষার্থী জড়িয়ে যাচ্ছে কিশোর অপরাধে।
অভিভাবকরা, দ্রুত এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নিয়মিত পাঠদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।