পার্বত্য চট্টগ্রাম

পানছড়িতে ধানের শীষের পক্ষে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রাণবন্ত প্রচারণা

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ১০:৩০:১৩ প্রিন্ট সংস্করণ

মোঃ আরমান হোসাইন,পানছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ধানের শীষের পক্ষে প্রচারণায় দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

শনিবার (১৫ নভেম্বর) উপজেলার পানছড়ি বাজারসহ বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লার ঘরে ঘরে পৌঁছে দেন বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার সালাম ও শুভেচ্ছা।

ভোটারদের সামনে তারা তুলে ধরেন ওয়াদুদ ভূঁইয়ার আমলের উন্নয়ন কর্মকাণ্ড ও মানুষের পাশে থাকার নানা উদাহরণ। নেতৃবৃন্দের ভাষ্য— “বিশ্বাস রাখুন ওয়াদুদ ভূঁইয়ার ওপর, ধানের শীষে দিন আপনার মূল্যবান ভোট।”

আইনজীবী ফোরামের নেতারা বলেন, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি ২৯৮ আসনের বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে এলাকায় উন্নয়ন ও জনকল্যাণের ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন।

এডভোকেট আবদুল মালেক মিন্টু, এডভোকেট রিপল চাকমা, এডভোকেট মো. বেদারুল ইসলাম, এডভোকেট আলী নূর, এডভোকেট মঞ্জুর মোরশেদ ভূঁইয়া, এডভোকেট মোখলেছুর রহমান, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট করিম উল্লাহ, এডভোকেট মাসুদ রানা, এডভোকেট সুমন এবং এডভোকেট মোশাররফ হোসেন প্রচারনায় উপস্থিত ছিলেন।

পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও তাদের সাথে গণসংযোগে যোগ দেন।

আরও খবর 29

Sponsered content