Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

শ্রীগদাধর পন্ডিত ধামে বাণীগ্রাম উচ্চ বিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের “শ্রীমদ্ভগবদগীতা যথাযথ” দান

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৩ , ২:০২:৪১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: চট্টগ্রাম জেলার বাঁশখালী শ্রীগদাধর পন্ডিত ধামে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রাম বিভাগীয় প্রধান কার্যালয় নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের সার্বিক ব্যবস্থাপনায় শ্রীমান পন্ডিত শ্রীবাস দাস ব্রহ্মচারী সঞ্চালনায় বাণীগ্রাম উচ্চ বিদ্যালয়ের সনাতনী ১০ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রীমদ্ভগবদগীতা যথাযথ ও মহা প্রসাদ বিতরণ করা হয়।




পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সকলেই। তবে ভগবান বলছেন যারা আমাকে সর্বদায় স্মরন রাখে, তারা আমার অত্যন্ত প্রিয়। মানব জীবনকে সুন্দর ভাবে পরিচালনার জন্য ভগবদ গীতার শিক্ষা অপরিসীম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহান আশির্বাদক বিনয় চৈতন্য দাস অধিকারী, প্রধান অতিথি ছিলেন ইয়ংওয়ান গ্রুপের জিএম ও গদাধর পন্ডিত ধামের ভুমি দাতা শ্রীযুক্ত দীপেশ কুমার রায় মিল্টন, প্রধান আলোচক ছিলেন বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রীযুক্ত সুধাংশু শেখর হালদার, ইসকন নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, অ্যাডভোকেট সঞ্জয় চৌধুরী , ডাঃ স্বপন দে, ঋতিক চৌধুরী, সঞ্চয় ধর, শ্রীমান অচিন্ত্য বলরাম দাস, জয়দেশ চৌধুরী, শ্রীমান জ্যোতিময় গৌর দাস, শ্রীমান শীতল চরণ দাস ব্রহ্মচারী, ডাঃ সঞ্চয় পাল, বিপিনবিহারী কৃষ্ণ দাসসহ প্রমুখ।




ইসকন প্রতিষ্ঠতা আচার্য শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক ১৩০টির ও বেশী ভাষায় সংকলিত “শ্রীমদ্ভগবতগীতা যথাযথ” গুরুত্ব এবং গীতা অধ্যায়নের গুরুত্ব সম্পর্কে উপস্থিত বক্তারা আলোচনা করেন । মানব সমাজে ভগবদগীতার অনুশাসন পালন করে সারা বিশ্বের ন্যায় আমরা সুখী হতে পারি। তাতে শিক্ষার্থীরা তাদের গীতাময় জীবন গঠনে সংকল্প গ্রহন করে।

উল্লেখ যে ইসকন সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মান উন্নয়নের কাজ করে যাচ্ছে এবং তাদের মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছে। যারা উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।




আরও খবর 28

Sponsered content