Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়েও ধুঁকছে বাংলাদেশ

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৫ , ১০:৪৭:৪৩ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষেও পেরে উঠলো না তারা।দুইশর আগেই হারিয়ে ফেলে সবগুলো উইকেট। জবাব দিতে নেমে লড়ছে সফরকারীরা। কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। সবগুলো উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তারা সংগ্রহ করে ১৯১ রান। যা তাড়া করতে নেমে ৬৭ রানে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে জিম্বাবুয়ে। বাংলাদেশ থেকে তারা পিছিয়ে আছে ১২৪ রানে।

আগে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসানের বদলে সুযোগ পাওয়া মাহমুদুল হাসান জয়। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৩১ রান। বোলিংয়ে এসেই এই জুটি ভাঙেন ভিক্টর নিয়াউচি। নবম ওভারের চতুর্থ বলে টাইমিং ঠিকঠাক করতে না পেরে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ১২ রান আসে তার ব্যাট থেকে। নিজের পরের ওভারে জয়কেও তুলে নেন নিয়াউচি। তার বল উইকেটরক্ষকের হাতে তুলে দিয়ে ১৪ রানে ফেরেন বাংলাদেশি ওপেনার।

দুই ওপেনারের বিদায়ের পর মমিনুলের সঙ্গে ফিফটি রানের জুটি গড়ে লাঞ্চে যান শান্ত। লাঞ্চের পর জুটিটি যায় ৬৬ রান পর্যন্ত। শান্তকে বিদায় করে এই জুটি ভেঙে দেন ব্লেসিং মুজারাবানি। অফ স্টাম্পের বাইরে দেওয়া বল বাউন্ডারির কাছে ক্যাচ তুলে দেন বাংলাদেশের অধিনায়ক। ফেরেন ৬৯ বলে ৪০ রান করে। পাঁচে নামা মুশফিক কিছুক্ষণ সময় নেন। এরপর মাসাকাদজার বল সহজেই ক্যাচ তুলে দিলেন বেনেটের হাতে। ফেরেন ৪ রান করে।

একপ্রান্ত আগলে লড়তে থাকা মমিনুল ১০০ বলে তুলে নেন ফিফটি। এক বল পরে মারেন ছক্কাও। তবে তার রান এই পর্যন্তই। মাসাকাদজার বল মিডউইকেটে ক্যাচ দেন মাধেভেরের হাতে। ফেরেন ১০৫ বলে ৫৬ রান করে। সাতে নামা মিরাজের স্থায়িত্ব হয় স্রেফ ৪ বল। মুজারাবানির বাউন্স করা বল নিয়ন্ত্রণ করতে পারেননি। ব্যাটে লেগে তালুবন্দি হয় উইকেটরক্ষকের।

মিরাজের মতো দ্রুত উইকেট হারান তাইজুল ইসলামও। মাসাকাদজার বল উইকেটরক্ষকের হাতে তুলে দিয়ে ৩ রানে ফেরেন সাজঘরে। হাসান মাহমুদ নেমে কিছুক্ষণ থিতু হন। তবে মুজারাবানির বলে বোল্ড হয়ে ফেরেন ১৯ রানেই। লড়তে থাকা জাকের আলি অনিককে (২৮) শেষ দিকে তুলে নেন মাধেভেরে। একই ওভারে নাহিদ রানা বোল্ড হলে গুটিয়ে যায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের পক্ষে ৩টি করে উইকেট নেন মুজারাবানি ও মাসাকাদজা। দুটি করে উইকেট নেন নিয়াউচি ও মাধেবেরে।

জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে লড়াই করছে বেশ। প্রথম দিন শেষে তারা এখনও হারায়ানি কোনো উইকেট। ব্রায়ান বেনেট ৩৭ বলে ৪০ রানে এবং বেন কারেন ৪৯ বলে ১৭ রানে অপরাজিত আছেন।

আরও খবর 16

Sponsered content