Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

থানচিতে নদী পথে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ: ১জন মৃত্যু

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১:০৭:০০ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রাম: বান্দরবানের থানচি উপজেলার ৩নং থানচি ইউপি সংলগ্ন সাঙ্গু নদীর পদ্ম মোড় এলাকায় ২টি নৌকার মুখোমুখি সংঘর্ষে সামংগ্যা ত্রিপুরা (৫০) নামে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে।


জানা যায়, ৫ ফেব্রুয়ারী রবিবার সকালে মাংলো ম্রো নামে অপর একটি নৌকার মাঝি ৫জন পর্যটক, ১জন গাইড ও ১জন মাঝিসহ ৭জন লোক নিয়ে যাচ্ছিল। এসময় দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নৌকার মাঝি সামংগ্যা ত্রিপুরা (৫০) মারা যায়।

তার নৌকায় মাঝিসহ ৩জন স্থানীয় পাহাড়ি ছিল মর্মে জানা যায়। তবে এসময় অন্য কেউ আহত হয়নি।



এই বিষয়ে থানচি সদর হাসপাতালের কর্মকর্তা ডাঃ মোঃ মুরাদ থেকে জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে রোগী মারা যায়।



থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােঃ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,একজন নৌকার মাঝিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘােষনা করেন।

মৃত ব্যক্তির লাশ থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

আরও খবর 29

Sponsered content