মহানগর

চাকসু নির্বাচন ১২ অক্টোবর

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৫ , ১১:৫৬:১০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।দীর্ঘ ৩৫ বছর পর এ নির্বাচন হতে যাচ্ছে ক্যাম্পাসে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
এসময় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী, ১ সেপ্টেম্বর প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা, আপত্তি গ্রহণ করা হবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বিতরণ ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর, জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে, প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ২৫ সেপ্টেম্বর।

ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে সর্বশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক (জিএস) হন আজিম উদ্দীন।

আরও খবর 25

Sponsered content