Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

শ্রীগদাধর পন্ডিত ধামের উদ্যোগে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ সনাতনী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও গীতা দান

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৩৫:৫৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : সাম্প্রতিকালের ভয়াবহ বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্থ সনাতনী শিক্ষার্থীদের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের পক্ষে, চট্টগ্রাম জেলার বাঁশখালী বানীগ্রামস্থ শ্রীগদাধর পন্ডিত ধামের উদ্যোগে স্বধর্ম ফাউন্ডেশন-এর সহযোগিতায় শ্রীমতি ভদ্রকারিনী দেবী দাসীর সঞ্চালনায় ও ফেনী ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ নিতাই গৌরাঙ্গ দাস অধিকারীর সভাপতিত্বে ২৭ সেপ্টেম্বর শুক্রবার ফেনী শ্রীশ্রী রাধা বংশীধারী মন্দিরে শতাধিক সনাতনী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, শ্রীমদ্ভগবদগীতা যথাযথ ও মহা প্রসাদ বিতরণ করা হয়।




উক্ত অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ইসকন নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রী গদাধর পন্ডিত ধামের পরিচালক শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী।

আরো উপস্থিত ছিলেন ভক্তিবেদান্ত গীতা একাডেমির সহকারী পরিচালক শ্রীমান ভক্তরুপ গৌর দাস ব্রহ্মচারী ,যুব প্রচারক শ্রীমান কমললোচন চৈতন্য দাস ব্রহ্মচারী, ইসকন ভক্তিবৃক্ষের বরিষ্ঠ প্রচারক শ্রীমান ভবেশ দাস, শ্রীনিবাস নরোত্তম দাসসহ আরো অনেক ভক্তমন্ডলী।




পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সকলেই। তবে ভগবান বলছেন যারা আমাকে সর্বদায় স্মরন রাখে, তারা আমার অত্যন্ত প্রিয়। মানব জীবনকে সুন্দর ভাবে পরিচালনার জন্য জাগতিক শিক্ষার পাশাপাশি ভগবদ গীতার শিক্ষা অপরিসীম।

ইসকন প্রতিষ্ঠতা আচার্য শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক ১৩০টিরও বেশী ভাষায় “শ্রীমদ্ভগবতগীতা যথাযথ” সংকলিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা গীতা অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন । তাঁরা আরো বলেন যে, মানব সমাজে ভগবদগীতার অনুশাসন পালন করে সারা বিশ্বের ভক্তদের ন্যায় আমরাও সুখী হতে পারি। এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা গীতাময় জীবন গঠনে সংকল্প গ্রহন করে।




উল্লেখ যে, ইসকন সারা বাংলাদেশে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছে। বক্তারা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এ বিষয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে ও যারা উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য প্রদান করেছেন।

আরও খবর 28

Sponsered content