Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ ডিসেম্বরে শেষ হবে: পর্যটন উপদেষ্টা

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ১১:২৫:১১ প্রিন্ট সংস্করণ

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় পারকি সমুদ্রসৈকত সংলগ্ন নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (২৭ আগস্ট) আনোয়ারায় পারকি পযর্টন কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, এই কমপ্লেক্সকে আধুনিক ও আকর্ষণীয় রূপে সাজানো হয়েছে। এই কমপ্লেক্সে পর্যটকদের জন্য রয়েছে নিরাপদ অবকাশ যাপন, আধুনিক আবাসন ব্যবস্থা, বিনোদনকেন্দ্র, পার্কিং, শিশুদের খেলার স্থান, রেস্টুরেন্ট, ওয়াশ ব্লকসহ অত্যাধুনিক অবকাঠামো।

পর্যটন কমপ্লেক্সে আসা দর্শনার্থীরা সমুদ্রের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি উপভোগ করতে পারবেন সুপরিকল্পিত অবকাশ পরিবেশ। এখানে রয়েছে পারিবারিক ও গ্রুপ ভিত্তিক বিশ্রামাগার, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য মুক্তমঞ্চ এবং জলক্রীড়া সুবিধা। স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে এ প্রকল্প।
তিনি বলেন, এখানে মিঠা পানির ব্যাপক সংকট রয়েছে। তাছাড়া প্রকল্পটি নেওয়ার সময় ঠিকভাবে পানির সম্ভাব্যতা যাছাই না করার কারণেই অনেক দূর থেকে পানি টেনে আনতে হচ্ছে। এসব নানা কারণে প্রকল্পের কাজে ধীর গতি দেখা যাচ্ছে। এরইমধ্যে প্রকল্প পরিচালক এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে বসে আমরা একটা সময় নির্দিষ্ট করেছি যে, এ বছরের ডিসেম্বরের মধ্যেই সবধরনের অবকাঠামোগত কাজ শেষ হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, পারকি সমুদ্রসৈকতের পর্যটন কমপ্লেক্স একটি সম্ভাবনাময় প্রকল্প। এতে স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ এবং টুরিস্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন।

পরিদর্শনকালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা উপস্থিত ছিলেন।

আরও খবর 28

Sponsered content