Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

চট্টগ্রাম কারাগারে পাঠানো হলো আরও ৩০ কেএনএফ সদস্য

  প্রতিনিধি ২৯ জুন ২০২৪ , ১০:৪০:০৪ প্রিন্ট সংস্করণ

বান্দরবান প্রতিনিধি: দ্বিতীয় দফায় বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩০ জন সদস্যকে।

শনিবার (২৯ জুন) সকাল ১০টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।




বান্দরবান জেলা কারাগারের জেলার মো. জান্নাত-উল-ফরহাদ জানান, বান্দরবান জেলা কারাগারে স্থান সংকুলান না হওয়ার কারণে গ্রেপ্তার কেএনএফ সদস্যদের বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১১ জুন) ১৬ নারীসহ ৩১ জন কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।




প্রসঙ্গত: গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনার পরে আসামিদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান, আর অভিযানে এই পর্যন্ত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সর্বমোট ১১০ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।




আরও খবর 29

Sponsered content