Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
শিক্ষাঙ্গন

৪২০ সদস্যের চবি ছাত্রদল কমিটি

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৫ , ৯:৩৬:১২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণার দীর্ঘ দুই বছর তিন মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।বুধবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪২০ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৬০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ জন, সহ-সাধারণ সম্পাদক ৬৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য রয়েছেন ৬২ জন।

এর আগে ২০২৩ সালের ১২ আগস্ট চবি ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিলো। কমিটির সভাপতি হন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুন উর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন হৃদয়।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এক মাসের মধ্যে নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা হওয়ার কথা থাকলেও তা হতে সময় লেগেছে প্রায় ২৫ মাস। এছাড়া চাকসু নির্বাচনের আগে সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

আরও খবর 31

Sponsered content