Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

২৯ এপ্রিল স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনী

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৫ , ৯:২৪:২৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে দশটায় প্রেস ক্লাবে এ প্রদর্শনী শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।
দৈনিক পিপলস ভিউ সম্পাদক সাংবাদিক ওসমান গনি মনসুরসহ ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষদর্শী, ভূক্তভোগীরা সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেবেন।

আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং আগ্রহীদের উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং আলোকচিত্র প্রদর্শনী উপ-কমিটির আহ্বায়ক গোলাম মাওলা মুরাদ অনুরোধ জানিয়েছেন।

 

আরও খবর 25

Sponsered content