Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

আইএফসি চট্টগ্রামের উন্নয়নে অর্থায়ন করতে চায়

  প্রতিনিধি ৩০ মে ২০২৪ , ১০:৩৪:৪২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের উন্নয়নে অর্থায়ন করতে চায় ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। বৃহস্পতিবার (৩০ মে) টাইগারপাসের চসিক কার্যালয়ে মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আইএফসির প্রতিনিধি দল এ তথ্য জানায়।




তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান আইএফসির প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার মাইকেল লিন শেং, কনসালটেন্ট এম এমদাদুল হক, অপারেশন্স অফিসার সায়েফ তানজিম কাইউম।

মেয়র বলেন, আইএফসি চাইলে সরকারের অনুমোদনক্রমে চট্টগ্রামের আবাসন খাতের উন্নয়নে বিনিয়োগ করতে পারে।




বিশেষ করে চট্টগ্রামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহর দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এক্ষেত্রে আইএফসি বিনিয়োগ করে নতুন ‘স্মার্ট শহর’ গড়ে তুলতে পারে যেখানে শিক্ষা, চিকিৎসাসহ সব ধরনের নাগরিক সেবা থাকবে। এছাড়া চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার গড়ে তুলতে পারে আইএফসি। গণপরিবহন, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা খাতেও বিনিয়োগ করতে পারে।

জবাবে প্রতিনিধি দলটি জানায়, আইএফসি ‘পিপিপি’ মডেলে বিনিয়োগে আগ্রহী। চসিকের সঙ্গে আলোচনা সাপেক্ষে চট্টগ্রামের অবকাঠামো খাতে বিনিয়োগ করতে আগ্রহী আইএফসি।




সভায় উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী শাহিন-উল-ইসলাম প্রমুখ।




আরও খবর 25

Sponsered content