জাতীয়

১০০ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

  প্রতিনিধি ৪ জুন ২০২৫ , ১০:১২:৩৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: রাজনৈতিক বিবেচনায় বরিশাল নগরী ও জেলার শতাধিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এ সংক্রান্ত একটি চিঠি বরিশাল আদালতে এসেছে।

মামলাগুলি যে সকল আদালতে বিচারাধীন রয়েছে সেই সকল আদালতকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ।

আদালত সূত্রে জানা গেছে, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৪৯৪ ধারার আওতায় মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব মামলা ২০১৫ সালের পর থেকে পুলিশ বাদী হয়ে বিএনপি জামায়াত নেতাদের আসামি করেছিলো। বেশিরভাগ মামলাগুলো ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে করা হয়। এছাড়া বিস্ফোরক উপাদানবলি, বিস্ফোরকদ্রব্য আইন, দ্রুত বিচার আইনের বিভিন্ন ধারা রয়েছে।

এ বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার বিরোধীমতকে দমন-পীড়নের জন্য দেওয়া হয়রানিমূলক গায়েবি মামলা না চালানোর জন্য তালিকা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়টি সংশ্লিষ্ট আদালতের সহকারী কৌশলী ও মামলা পরিচালনা করা আইনজীবিদের জানানো হয়েছে।

আরও খবর 17

Sponsered content