Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

হাটহাজারীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ যুবক আটক

  প্রতিনিধি ২০ মে ২০২৩ , ১০:৩৭:৩৬ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি: হাটহাজারী থানার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজাসহ মো. নেজাম উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (২০ মে) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য জানান।

আটক নেজাম উদ্দিন ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।




মো. নুরুল আবছার জানান, মাদকবিক্রেতা একটি পিকআপভ্যান যোগে (মাদকদ্রব্য) বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজার একটি চালান নিয়ে ফটিকছড়ি যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি পিকআপভ্যানটিকে থামার জন্য সংকেত দিলে, গাড়িটি থেকে নেমে নেজাম উদ্দিন নামে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।




তিনি আরও জানান, পিকআপভ্যান থেকে নেজাম উদ্দিনের দেখানো মতে প্লাস্টিকের দুইটি বস্তা এবং একটি সাদা কার্টনের ভেতর থেকে ৮৭ বোতল বিদেশি মদ, ১৪৪ বোতল ফেনসিডিল এবং ২০ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়।

আটক নাজিম দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য কিনে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদকবিক্রেতা ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করেন। এ ঘটনায় আটক নাজিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




আরও খবর 27

Sponsered content