Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
অর্থনীতি

স্বর্ণের দামে টানা রেকর্ড: ভরি এক লাখ ৮৯ হাজার ছয়শ ৩৩ টাকা

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১২:২১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম তিন হাজার ছয়শ ৮৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৯ হাজার ছয়শ ৩৩ টাকা।

এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১০, ৯, ৮, ৪ ও ২ সেপ্টেম্বর এবং ৩১ ও ২৭ আগস্ট স্বর্ণের দাম আরও ছয় দফা বাড়ানো হয়। এক সপ্তাহের ব্যবধানে এখন দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ছয়শ ৮৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৯ হাজার ছয়শ ৩৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার চারশ ৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৮১ হাজার দুই টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৫৫ হাজার একশ ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দুই হাজার ৫৫৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৮ হাজার সাতশ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৮১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ছয়শ ৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার দুইশ ৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার সাতশ ২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

১০ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ১৩৫ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে এক লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৫৭৮ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দুই হাজার ২০৪ টাকা বাড়িয়ে দাম এক লাখ ২৬ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়।

আরও খবর 13

Sponsered content