Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ১০:৩৫:৪৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

সাক্ষাৎকালে খন্দকার মোশাররফ হোসেনের পুত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনও উপস্থিত ছিলেন।

বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আইডিতে শেয়ার করে ড. খন্দকার মারুফ হোসেন একে ‘জীবনের সেরা মুহূর্ত’ হিসবে উল্লেখ করেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, “আজ লন্ডন সময় সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। যা চিরকাল মনে রাখার মতো জীবনের সেরা মুহূর্ত। ”

আরও খবর 17

Sponsered content