Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

অব্যবস্থাপনা নিয়েও পেশাদারিত্বের বার্তা শিউলির

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ১০:২৮:২৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে চলমান ওমেন্স ফুটবল লিগে মাঠের নানামুখী অব্যবস্থাপনার মধ্যেও পেশাদারিত্বের কথাই বললেন রাজশাহী স্টার্সের অধিনায়ক শিউলি আজিম। আলো স্বল্পতা, ম্যাচ ঘড়ি না থাকা এবং প্রায় দর্শকশূন্য পরিবেশের মাঝেই তারা লিগের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাসরিন ফুটবল অ্যাকাডেমিকে ১২–০ গোলে পরাজিত করেছে।

এসব বাধা পেরিয়ে পেশাদার মনোভাব নিয়েই এগিয়ে যেতে হবে বলে ম্যাচ শেষে জানান শিউলি। ম্যাচটি অনুষ্ঠিত হয় কমলাপুরের শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।

লিগের শুরু থেকেই স্টেডিয়ামের ফ্লাডলাইট সমস্যার প্রভাব স্পষ্ট। অধিকাংশ বাতি অচল থাকায় স্বল্প আলোর মধ্যেই খেলতে হচ্ছে দলগুলোকে। পাশাপাশি মাঠে কোনো ম্যাচ ঘড়ি না থাকায় সময় ব্যবস্থাপনায় খেলোয়াড়দের পুরোপুরি রেফারির ওপর নির্ভর করতে হচ্ছে।
ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজশাহী স্টার্সের অধিনায়ক শিউলি আজিম।

বড় জয়ে সন্তুষ্ট হলেও আত্মতুষ্টির সুযোগ দেখছেন না তিনি। শিউলি বলেন, ‘ম্যাচ জিততে পারায় ভালো লাগছে, তবে মাঠে যেসব ভুল হয়েছে সেগুলো শুধরে পরের ম্যাচগুলোতে আরও উন্নতি করার চেষ্টা থাকবে।

লিগের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, এবার লিগে প্রতিযোগিতা বেড়েছে, যা খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নত করতে সহায়ক হবে। তার মতে, এখন প্রায় সব দলই জয়ের জন্য লড়াই করছে, যা লিগের মান বাড়াবে।

আলো স্বল্পতা, দর্শক কম থাকা কিংবা ম্যাচ ঘড়ি না থাকার বিষয়গুলো নিয়েও প্রশ্ন করা হলে শিউলি আজিম পেশাদার মানসিকতার ওপর জোর দেন।

তিনি বলেন, ‘খেলোয়াড়দের সবসময় পেশাদার থাকতে হবে। এসব সীমাবদ্ধতা মাথায় রেখে মাঠে নামলে খেলা সম্ভব নয়। সব বাধা অতিক্রম করেই খেলতে হবে।’ ম্যাচ ঘড়ি না থাকায় খেলায় কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।

ম্যাচে প্রথম গোল করা শাহেদা আক্তার রিপাও দীর্ঘদিন পর লিগে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেন।

তিনি বলেন, অনেকদিন পর লিগ খেলতে পারায় ভালো লাগছে। গোলটি ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্য হিসেবেই দেখছেন তিনি।

ওমেন্স ফুটবল লিগ শুরুর পর থেকেই আয়োজন নিয়ে প্রশ্ন উঠছে। আলো স্বল্পতা, মাঠ ব্যবস্থাপনার ঘাটতি এবং মৌলিক সুযোগ-সুবিধার অভাব নারী ফুটবল লিগের মতো গুরুত্বপূর্ণ আসরে বারবারই আলোচনার জন্ম দিচ্ছে। তারপরও এসব সীমাবদ্ধতার মধ্যেই মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে দলগুলো।

আরও খবর 16

Sponsered content