Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি, অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩ মে ২০২৬ , ১২:২২:১৭ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন, ২০২৬–২০২৭ কার্যনির্বাহী পরিষদের অভিষেক এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২ মে) বিকাল ৩টায় উপজেলার ক্যাফে মডান-এ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক অতিথির উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ নজির আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা আশরাফুল আলম ভূঁইয়া এবং সমাজসেবক জাহাঙ্গীর আলম।

মোঃ নুরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, সাবেক সভাপতি মোঃ ইলিয়াস হোসেন ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি নজির আহমদ তার বক্তব্যে বলেন, তরুণদের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে এবং রক্তদানসহ জনসেবামূলক কার্যক্রমে তাদের সম্পৃক্ততা অত্যন্ত প্রশংসনীয়। প্রধান বক্তা সরোয়ার হোসাইন লাভলু বলেন, মানবসেবাই সর্বোত্তম কাজ এবং এই সংগঠনের উদ্যোগ অনুসরণযোগ্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬–২০২৭ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজন ও সংগঠন প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে প্রতিষ্ঠানের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শেষে বৈরী আবহাওয়া সত্ত্বেও উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠন কর্তৃপক্ষ।

আরও খবর 27

Sponsered content