Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

রাষ্ট্রের ৩ শীর্ষ ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া এক আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

  প্রতিনিধি ২৮ জুন ২০২৫ , ৯:৫০:৩৩ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি প্রদর্শন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ায় মো. আলমগীর (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভিডিওতে দেখা যায়, আলমগীর রক্তমাখা একটি ধারালো ছুরি হাতে নিয়ে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ৩ ব্যক্তিদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, “ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। ভিডিওর সূত্র ধরে শুক্রবার রাতে আলমগীরকে আটক করা হয়। পরে তাকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আটকৃত আলমগীর স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী বলে জানা গেছে। তবে তার এমন উসকানিমূলক কর্মকাণ্ডে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কোনো উসকানি কিংবা ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আলমগীরের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিশ্লেষণ করা হবে।

তিনি উপজেলা জাফতনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মহসিন বাড়ীর মৃত চুন্নু মিয়ার পুত্র।

আরও খবর 27

Sponsered content