Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে এনসিপির ঈদ পূর্ণমিলনী: সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ , ১২:৩২:২৭ প্রিন্ট সংস্করণ

মো. রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বক্তারা দেশের বিভিন্ন খাতে সংস্কার, বিচার নিশ্চিতকরণ এবং রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন।

সোমবার দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে উপজেলা এনসিপির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন ফজলে রাব্বি চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার হাসনাত তপু এবং এবি পার্টির সাবেক নেতা মোস্তফা নূর। এছাড়া ফারুক হোসেন, ছাত্র সংগঠক ফাতিন মোহাম্মদ নিহালসহ উপজেলা ও পৌরসভা পর্যায়ের এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সালেহ উদ্দিন সিফাত বলেন, এনসিপি নতুন দল হলেও ইতিহাসের ধারাবাহিক আন্দোলনের চেতনা ধারণ করে এগিয়ে যাচ্ছে। তিনি ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের ফ্যাসিবাদের পতনকে দেশের রাজনৈতিক ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, বিচার ও সংস্কার এখনো সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি, অথচ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচার ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপির সংসদ সদস্যরা সংসদে এ বিষয়ে সোচ্চার থাকবেন। ২০২৪ সালের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত কোনো পুনর্মিলন হতে পারে না।
সালেহ উদ্দিন সিফাত সীতাকুণ্ডে মাদক সমস্যার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে দলীয় ও সামাজিকভাবে তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে শাহরিয়ার হাসনাত তপু বলেন, দেশের সব খাতে সিস্টেম পরিবর্তন প্রয়োজন এবং এ জন্য জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন ও চিকিৎসা সেবার ঘাটতির বিষয়টি তুলে ধরে স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সড়ক অবকাঠামোসহ অন্যান্য খাতেও ধাপে ধাপে সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে এবং তাদের প্রতিহত করতে রাজনৈতিক শক্তিকে আরও সংগঠিত হতে হবে। এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ করেন এবং উপস্থিত সবার প্রতি ঈদের শুভেচ্ছা জানান।এবি পার্টির সাবেক নেতা মোস্তফা নূর তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে দেশ দুর্নীতিবাজ ও লুটেরাদের নিয়ন্ত্রণে ছিল। তিনি সীতাকুণ্ডের বিভিন্ন বাজারের ইজারা ব্যবস্থায় বিদ্যমান সিন্ডিকেট ভেঙে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে লটারির মাধ্যমে ইজারা দেওয়ার প্রস্তাব দেন।অনুষ্ঠানের শেষাংশে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও কুশলাদি বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পূর্ণমিলনী সম্পন্ন হয়।

আরও খবর 27

Sponsered content