Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় আহত শিক্ষার্থী জিসান মারা গেছে

  প্রতিনিধি ১৫ জুন ২০২৩ , ৮:৩৬:১৯ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাড়কের ব্রাক্ষণ রাস্তার মাথায় সড়ক দূর্ঘটনায় আহত শিক্ষার্থী মোঃ আরফাত উদ্দিন জিসান (১৫) মারা গেছে।গতকাল রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




জিসান ছৈয়দ-ছৈয়দা ম্যামোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তার বাড়ী সুন্দরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পাচঁপুকুরিয়া মোঃ রেজাউল করিমের একমাত্র সন্তান।




গত, ১৪ জুন বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বারৈয়ার হাটে চুল কাটতে যাওয়ার সময় তাকে একটি গাড়ি স্বজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়। দীর্ঘ ১০ ঘন্টা জীবন মরণ সন্ধিক্ষণে থাকার পর রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রচুর রক্তক্ষরণ কারণে সেই মারা যায় বলে জানান চিকিৎসক।




১৫ জুন বৃহস্পতিবার বাদে আছর পাচঁপুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগার মাঠে জানার পর তার দাদীর কবরের পাশে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায়,আত্মীয় স্বজন ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।




আরও খবর 27

Sponsered content