Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির তিনটি বালুমহালে প্রশাসনের অভিযানে ১০ হাজার ঘনফুট বালু জব্দ

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৩ , ৩:৪৫:২৪ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ফটিকছড়িতে বালু, মাটি উত্তোলনের তিনটি স্থানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ অক্টোবর) উপজেলার কাঞ্চননগর, লেলাং ও সুয়াবিল ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)।




জানাযায়, তিনটি বালু মহালের কোনটিতে ড্রেজার মেশিন পাওয়া যায়নি। তবে কিছু পাইপ ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

এদিকে, লেলাং খালের বালুমহাল থেকে ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে উন্মুক্ত নিলাম আহ্বান করে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়।




অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন, তিনটি বালু মহালের কোনটিতে ড্রেজার মেশিন পাওয়া যায়নি তবে ১০ হাজার ঘন ফুট বালুসহ কিছু সরঞ্জাম ও পাইপ জব্দ করা হয়েছে।
জব্দকৃত বালু নিলামে বিক্রি করে সমুদয় টাকা সরকারী কোষাগারে জমা করা হবে।




আরও খবর 27

Sponsered content