Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৪ , ৯:৪৮:১১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম ফটিকছড়ি উপজেলা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ডলু আশ্রয়ণ প্রকল্পে স্থাপিত স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন, ফটিকছড়ি উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা; চা শ্রমিকদের আবাসন কর্মসূচির আওতায় নির্মিত গৃহের চাবি হস্তান্তর, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ; ফটিকছড়ি কেন্দ্রীয় শহীদ মিনার ‘স্পর্ধিত অহংকার’ উদ্বোধন; উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও খবর 27

Sponsered content