Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

শুটিংয়ের অনুমতি নিয়ে বিক্রি হচ্ছে নোরার অনুষ্ঠানের টিকিট!

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২২ , ১০:৪৬:৩০ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকায় আসার ঘটনা নিয়ে মোটামুটি একটা সিনেমাও বানানো যেতে পারে। একের পর এক নানা নাটকীয়টার জন্ম দিচ্ছে নোরার ঢাকায় আসার বিষয়টি। কয়েক দফা বাধা পেরিয়ে আগামী ১৮ নভেম্বর ঢাকার একটি তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি পেয়েছিলেন এই বলিউড তারকা।



গত ৭ নভেম্বর অনুমতিটি দেয় তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে, একটি তথ্যচিত্রের শুটিংয়ের জন্য বলিউড তারকা নোরা ফতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে। ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক তথ্যচিত্রটি তৈরি হবে উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে।



কিন্তু সোমবার জানা গেছে, ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একটি শোতে অংশ নেবেন নোরা ফাতেহি। ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড’ নামের ওই অনুষ্ঠানের টিকিটমূল্য- ভিআইপি ১৫ হাজার টাকা, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার টাকা।



তবে টিকিট বিক্রির কোনো ধরনের অনুমতি আয়োজক প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে।



তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানা গেছে, তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে ১৮ নভেম্বর নোরা ফতেহি ঢাকায় অবস্থান করতে পারবেন। প্রজ্ঞাপনের শর্তে আরও বলা হয়, শুটিংয়ের বাইরে নোরা ফতেহি আর কোনো কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এমনকি ওই তথ্যচিত্র নির্মাণের পর ছাড়পত্র নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। আয়োজকদের পক্ষ থেকে শর্ত ভঙ্গ করা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হবে।



প্রজ্ঞাপনে রাজস্ব বোর্ড স্পষ্ট করে জানায়, বিদেশি শিল্পীদের বাংলাদেশের যেকোনও ধরনের অনুষ্ঠানে বা শুটিংয়ে অংশগ্রহণের জন্য চুক্তিপত্রে উল্লিখিত পারিশ্রমিক ছাড়াও অন্যান্য সব খরচ তথা- বিমান বা অন্যান্য পরিবহনের যাতায়াত খরচ, তাদের থাকার খরচ ইত্যাদি সব প্রকার খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের ওপর আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৬ ধারার বিধান মোতাবেক ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।



জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালককেও চিঠি দিয়েছে এনবিআর। তাদের কাছে নোরা ফতেহি সঠিকভাবে আয়কর দিয়েছেন কি না, তা নিশ্চিত করার অনুরোধ করেছেন এনবিআরের সদস্য শাহীন আক্তার। এ ছাড়া ওই অনুষ্ঠানে নোরার সঙ্গী অন্য কলাকুশলীদের কাছ থেকে আয়কর আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে।



উল্লেখ্য, মরোক্কীয় বংশোদ্ভূত ভারতীয় নাগরিক নোরা ফাতেহির বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছ—‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ প্রভৃতি। মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি।



আরও খবর 20

Sponsered content