খেলাধুলা

চট্টগ্রামে জিয়া স্মৃতি ভের্টাণ ফুটবল শুরু: চিটাগাং মাষ্টার্সের শুভ সূচনা

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৩:৪৬ প্রিন্ট সংস্করণ

হোসেন বাবলা: চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ১০দিন ব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ভের্টাণ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ শুরু হয়েছে । ১৩ দলের অংশগ্রহণে উদ্ধোধনী ম্যাচে চিটাগাং মাষ্টার্সের শুভ সূচনা হয়। তারা ৫-০ গোলে হারিয়েছে চন্দনপুরা লিজেন্ডস দল কে। বড় জালাল প্রথম ম্যাচে ৩গোল দিয়ে বুড়ো বয়সে হ্যাটট্রিক করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন এবং পুরস্কার জিতেছেন।

এর আগে শনিবার বিকেলে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডাঃ মোঃ শাহাদাত হোসেন।

জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব, ক্রীড়া সংগঠক মোঃ মশিউল আলম স্বপন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও কেন্দ্রীয় ক্রীড়া দলের সদস্য সচিব মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মহিউদ্দিন বাদল, কেন্দ্রীয় সদস্য ও সাবেক ফুটবলার মোঃ মামুন উদ্দিন, নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক -মোঃ কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও কাবাডি কুস্তি রেফারি আব্দুল মালেক,সাবেক জাতীয় ফুটবলার মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু, হায়দার কবির প্রিন্স, মোঃ একরাম আফসার, সিডিএফ সদস্য কাজী জসীম উদ্দিন, জেলা দলের কোচ নাজিম উদ্দিন নাজু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টে জাতীয় ও জেলা এবং আঞ্চলিক প্রাক্তন ফুটবলার গণ অংশগ্রহণ করছেন বলে জানা। উদ্বোধনী দিনে উভয় দলের একাধিক তারকা ফুটবলার যেমন – আসাদ, ফরহাদ, ধীমান ঘোষ,নজীর আহমেদ,বড় জালাল, সানোয়ার,শরীফ এবং বিজনদের মতো খেলোয়াড় মাঠে ভেটার্ণ হিসেবে খেলতে দেখা গেছে।
কাল রোববার দুপুরে আরো দুটি খেলা অনুষ্ঠিত হবে।

আরও খবর 16

Sponsered content