প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ১১:২৭:২৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরের শহীদ ইমরান খান রাজীব মিলনায়তনে আয়োজিত সদস্য সমাবেশের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নব মনোনীত সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির পরিবেশবিদ নজরুল ইসলাম।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাইমুনুল ইসলাম মামুন এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন রাকিবুল ইসলাম।
বক্তারা সংগঠনের আদর্শিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং দ্বীনি আন্দোলনে ছাত্রসমাজের দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।