Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

শিপ রিসাইক্লিং শিল্পে এগিয়ে বাংলাদেশ, মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৬ , ১:০৭:৪৫ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এর সাথে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সৌজন্য বৈঠক শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রামের মেহেদীবাগে মন্ত্রীর নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিএসবিআরএ’র প্রশাসক আবু সাফায়েত মোহাম্মদ সাহেদুল ইসলাম, সহকারী কমিটির সদস্য শওকত আলী চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু, মাষ্টার আবুল কাশেম, তসলিম উদ্দিন এবং সংগঠনের সচিব নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় দেশের শিপ রিসাইক্লিং শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও সার্বিক উন্নয়ন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। নেতৃবৃন্দ মন্ত্রীকে অবহিত করেন যে বাংলাদেশ ইতোমধ্যেই পরিবেশবান্ধব শিপ রিসাইক্লিং বা ‘গ্রিন ইয়ার্ড’ প্রতিষ্ঠায় বিশ্বে অগ্রগামী অবস্থানে পৌঁছেছে। অনেক ইয়ার্ড আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত হয়েছে এবং ধীরে ধীরে দেশের অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে।

নেতৃবৃন্দ আরও জানান, দেশের শিপ রিসাইক্লিং কার্যক্রম ধাপে ধাপে Hong Kong International Convention for the Safe and Environmentally Sound Recycling of Ships অনুযায়ী পরিচালিত হচ্ছে, যা নিরাপদ ও পরিবেশবান্ধব পুনঃব্যবহারের মান নিশ্চিত করছে।

মন্ত্রী বৈঠকে শিল্পের অগ্রগতি মনোযোগ দিয়ে শোনেন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতায় দেশের শিপ রিসাইক্লিং শিল্প আরও গতিশীল ও সমৃদ্ধ হবে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও খবর 27

Sponsered content