Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ১১:১৩:১১ প্রিন্ট সংস্করণ

মু;হোসেন বাবলা: প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার- দোয়া মাহফিল সিডিএ বালুর মাঠ সংলগ্ন আউটার রিং রোড জামে মসজিদ ময়দানে ৮ মার্চ, রোববার,১৮ রমজানে বিকেলে সম্পন্ন হয়েছে।

এতে রমজান শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য ও উপ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, ক্রীড়া সংগঠক, একাডেমির পরিচালক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা ‘র পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপদেষ্টা কোচ, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, সাবেক ফুটবলার মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী কোচ, সিনিয়র ডিভিশন বিভাগের ফুটবলার মোঃ মামুন, মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন, সিনিয়র সদস্য মোঃ রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষে সিডিএ বালুর মাঠ সংলগ্ন আউটার রিং রোড জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আরশাদ উদ্দিন দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করেন।
এতে দেশের কল্যাণ কামনা সহ রমজানের তাৎপর্য তুলে ধরে তাকওয়া অর্জন করতে সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

আরও খবর 25

Sponsered content