Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় জামায়াতের প্রার্থী ডা. রেজাউলের গণসংযোগ

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৫ , ৯:৪৪:১৫ প্রিন্ট সংস্করণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় হলরুমে পোলিং এজেন্টদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেন তিনি। কর্মশালায় প্রার্থীর পক্ষে সংগঠিত ভোটারদের করণীয় ও নির্বাচনী প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়।

এরপর তিনি ইউনিয়নের নটুয়ারটিলা, মিনাগাজির টিলা, শিলক বাজার, তেলের দিঘীর পাড়, রাজাপাড়া সহ একাধিক স্পটে উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য দেন। এসব সভায় তিনি স্থানীয় ভোটার, ব্যবসায়ী, শিক্ষার্থী ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত শোনেন।

গণসংযোগে ডা. রেজাউল করিম বলেন, আমরা দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না। ন্যায়ের পথে চললে আল্লাহর বরকত আমাদের কর্মকাণ্ডে নেমে আসবে। জনগণের সেবায় নিবেদিত রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। উন্নয়ন ও ন্যায্যতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে জনগণের আস্থা ও অংশগ্রহণই মূল শক্তি। এজন্য সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ নেতৃত্ব দরকার।

দিনব্যাপী গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উত্তর জেলার সহকারী সেক্রেটারি ফজলুল করিম, হাসান মুরাদ, মাওলানা শওকত, মাস্টার হাসেম, জাফর আহমদ তালুকদার, রাশেদ তালুকদার, কাজী ইরফান, হেলাল চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে নির্বাচনী প্রচারণা ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকে প্রার্থীকে সরাসরি প্রশ্ন করেন স্থানীয় সমস্যাগুলো নিয়ে-বিশেষ করে সড়ক সংস্কার, বন্যা নিয়ন্ত্রণ ও যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে।

ডা. রেজাউল করিম প্রতিশ্রুতি দেন, জনগণের এসব দাবিকে নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও খবর 27

Sponsered content