Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ১০:৩৪:৫৭ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম ,রাঙামাটি জেলা প্রতিনিধি :- রাঙামাটি জেলা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) মাঠে বুধবার ২১ জানুয়ারি রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,পিপিএম।

উদ্বোধনকালে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর মতো ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা উন্নয়ন,মানসিক দৃঢ়তা বৃদ্ধি এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে শৃঙ্খলা,দলগত চেতনা, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হয়,যা পেশাগত দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব ফেলে।

জেলা পুলিশ সদস্যদের সুস্থ,কর্মক্ষম ও মনোবলসমৃদ্ধ রাখতে এ ধরনের ক্রীড়া কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে। এসময় রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল মোঃ তারেক সেকান্দার,সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে সদর সার্কেল অফিস বনাম পুলিশ লাইন্স দল। টুর্নামেন্টে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে সর্বমোট ৬টি দল অংশগ্রহণ করছে।

আরও খবর 29

Sponsered content