Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৫ , ৬:৩৭:৫৮ প্রিন্ট সংস্করণ

মো. রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও আংশিক পাহাড়তলী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সাথে সীতাকুণ্ড প্রেসক্লাবে স্থানীয় ও জাতীয় গণমাধ্যম প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, “সীতাকুণ্ড সম্ভাবনার ভূমি। এখানে পাহাড় আছে, সমুদ্র আছে, ইতিহাস ও ঐতিহ্য আছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সীতাকুণ্ডকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “মানুষের ভোটে দায়িত্ব পেলে সীতাকুণ্ডে মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। শান্ত, নিরাপদ ও কর্মমুখী সীতাকুণ্ড গড়াই আমার লক্ষ্য।”

মতবিনিময় সভায় সীতাকুণ্ডের পর্যটন সম্ভাবনা, শিপইয়ার্ড শিল্পে শ্রমিক নিরাপত্তা, যুব কর্মসংস্থান ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণসহ উন্নয়ন রূপরেখা তুলে ধরা হয়।

সাংবাদিকরা এ সময় প্রশ্ন করেন— “আসলাম চৌধুরীকে না দিয়ে আপনাকে কেন মনোনয়ন দেওয়া হলো? এতে কি সীতাকুণ্ড বিএনপি বিভক্ত হবে?”

জবাবে কাজী সালাউদ্দিন বলেন, “বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার। আসলাম চৌধুরী ভাই আমাদের সিনিয়র নেতা, তাঁর প্রতি শ্রদ্ধা রয়েছে। দল যাকে যোগ্য মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। আমাদের লক্ষ্য বিভক্তি নয়, ঐক্যবদ্ধভাবে সীতাকুণ্ডের উন্নয়ন।”

সভা পরিচালনা করেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও নির্বাচনী মিডিয়া সেলের টিম লিড এডভোকেট মো. সারোয়ার হোসাইন লাভলু।
সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর 27

Sponsered content