Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

শাহছূফী হাবিবুল বশর মাইজভাণ্ডারীর জানাজা

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৫ , ১০:২৭:০১ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর নাতি ও গদিনশীন শাহছূফী আলহাজ মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর মাইজভাণ্ডার শাহি মাঠে হাজার হাজার আশেক-ভক্ত ও মুরিদানদের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় দেশ-বিদেশ থেকে আগত আলেম-ওলামা, পীর-মাশায়েখ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ অংশ নেন।
উল্লেখ্য, শাহছূফী হাবিবুল বশর মাইজভাণ্ডারী গাউছে জামান হজরত মাওলানা শাহছূফী সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর বড় শাহজাদা এবং গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন ছিলেন।

তিনি রোববার সকাল ১০টা ৫ মিনিটে বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

আরও খবর 27

Sponsered content