Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে দুর্যোগ কবলিত মানুষের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

  প্রতিনিধি ৯ জুলাই ২০২৬ , ১১:৩২:০৬ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটিতে গত কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। ০৯ জুলাই সকাল থেকে তিনি রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের খোঁজখবর নেন।

​পরিদর্শনকালে এমপি দীপেন দেওয়ান রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ও ওমদামিয়া হীল উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যান। এ সময় রাঙামাটি জেলা প্রশাসন ও সংসদ সদস্যের ব্যক্তিগত পক্ষ থেকে দুর্গতদের মাঝে দুপুরের খাবার, শিশুদের জন্য দুধ, খেজুর ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।​ দুর্যোগ মোকাবেলা ও সরকারি তৎপরতা প্রসঙ্গে সাবেক পার্বত্যমন্ত্রী বলেন, ​যেকোনো দুর্যোগ মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন দলের প্রতিটি নেতাকর্মী। রাঙামাটিসহ পার্বত্য জেলায় সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নজর দিয়েছে সরকার। এখানে বসবাসরত প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষের মাঝে সমানভাবে সহায়তা পৌঁছে দেওয়া হবে।​ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের প্রতি জরুরি সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, প্রশাসন যখন আশ্রয়কেন্দ্রে যেতে বলে, তখন কেউ যেন সেটিকে অবহেলা না করেন। অনেক সময় সতর্কবার্তা অমান্য করার কারণেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

​আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,​নাজমা আশরাফী, জেলা প্রশাসক, রাঙামাটি।

পুলিশ সুপার ​আব্দুর রকিব পিপিএম।জেলা ত্রাণ কর্মকর্তা ​মোঃ সাইফুল ইসলাম,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিয়াদ হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুজিবুল হক।

​এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের এই সমন্বিত তৎপরতা ও ত্রাণ বিতরণে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আরও খবর 29

Sponsered content