Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৫ , ৯:২১:৫১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: এসএসসি পরীক্ষার প্রথম দিন তীব্র তাপদাহে অপেক্ষমাণ অভিভাবকদের স্বস্তি দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগরের ১১টি পরীক্ষাকেন্দ্রে বসার জন্য ছাউনি, চেয়ার এবং কোমল পানীয় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) নগরের নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় ও নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ অংকুর সোসাইটি বালিকা স্কুল, চট্টগ্রাম মডেল স্কুল, ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় ও সিএমপি উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে এ কর্মসূচি উদ্বোধন করেন শিক্ষানুরাগী ও বিএনপি নেতা সাঈদ আল নোমান।

এসময় তিনি বলেন, রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়। এখানে সমাজসেবা ও মানুষের পাশে দাঁড়ানোর বিষয় আছে, সে জায়গাগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি।

এরই ধারাবাহিকতায় মাসব্যাপী প্রতিটি পরীক্ষায় এই আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছি। তিনি আরও বলেন, একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।

আরও খবর 25

Sponsered content