সারাদেশ

‎যশোর সীমান্তে অবৈধ জ্বালানি মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবি’র টহল তৎপরতা জোরদার

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ১২:৪৮:৩৭ প্রিন্ট সংস্করণ

‎মোঃ ওমর সিয়াম, শার্শা উপজেলা প্রতিনিধি: ‎সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যাপক কার্যক্রম চালাচ্ছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি।

‎মঙ্গলবার ৩০ মার্চ বিকালে বেনাপোল ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

‎প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিতিশীলতার সুযোগে সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে জ্বালানি তেল পাচার না হয় সে লক্ষ্যে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

‎যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়ন ইতোমধ্যে ব্যাপক তৎপরতা চালিয়েছে।এর মধ্যে রয়েছে-১৯২টি বিশেষ তল্লাশি অভিযান ২৯টি সীমান্তবর্তী ফিলিং স্টেশন পরিদর্শন১৯৩৬টি তল্লাশি ও মোবাইল টহল১১৩১টি চেকপোস্ট পরিচালনা স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সঙ্গে ৯৪৬টি মতবিনিময় সভাবিভিন্ন সংস্থার সঙ্গে ৯৭টি যৌথ অভিযান করা হয়েছে।

আরও খবর 4

Sponsered content