Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

ভারতের দীর্ঘতম সমুদ্রসেতুর উদ্বোধন

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৪ , ১১:২২:১৪ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দীর্ঘতম সমুদ্রসেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি উদ্বোধন করেন।

‘মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক’ (এমটিএইচএল) প্রকল্পের আওতাধীন সেতুটি আরব সাগরের থানে খাঁড়ির ওপর নির্মিত। ওই খাঁড়ি বা জলভাগ ভারতীয় ভূখণ্ড থেকে মুম্বাই শহরকে বিচ্ছিন্ন করেছে। মুম্বাই থেকে নবি মুম্বাই পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ এবং দ্রুতগামী করে তুলতে নির্মিত এ সেতুর কল্যাণে ২১.৮ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগবে মাত্র ২০ মিনিট।




এই সেতুটি প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামাঙ্কিত। নাম সেওয়ারি-নবসেবা অটল সেতু। সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-সহ রাজ্য সরকারের মন্ত্রীরা।




২১.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি তৈরিতে খরচ পড়েছে ১৭ হাজার ৮৪০ কোটি রুপি। পুরো প্রকল্পের খরচ ২১ হাজার কোটি রুপিরও বেশি। এর মধ্যে ১৬.৫ কিলোমিটার পথ রয়েছে সমুদ্রের ওপর দিয়ে। এই সেতু নবি মুম্বাই এবং মুম্বাইয়ের দুই আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করায় সুবিধা হবে দেশি-বিদেশি পর্যটকদের।




পাশাপাশি নবি মুম্বাইয়ে জওহরলাল নেহরু বন্দরে পণ্য পরিবহনে সুবিধা মিলবে। মুম্বাই থেকে পুণে, গোয়া এবং কর্নাটক যাত্রারও সময় কমবে।

আরও খবর 15

Sponsered content