Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

শাবনূরের পায়ে প্লাস্টার, হাঁটতে হচ্ছে ক্রাচে ভর দিয়ে

  প্রতিনিধি ১৩ মে ২০২৫ , ১০:১২:৪৯ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। দেশটির নিউ সাউথ ওয়েল্সের রাজধানী সিডনির ল্যাকেম্বার এলাকায় মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন, অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়ে পা মচকে যায় তার।

জানা যায়, এতে টিস্যুতে ক্ষতি হয়েছে। এখন পায়ে প্লাস্টার, হাঁটতে হচ্ছে ক্রাচে ভর দিয়ে।

তিনি জানান, শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এরপর পায়ের প্লাস্টার করিয়েছেন। চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। দুই সপ্তাহ পায়ে প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

বর্তমানে ছোট বোন ঝুমুরের বাসায় রয়েছেন শাবনূর। শাবনূর বললেন, আমি মোবাইলে কথা বলতে বলতে ল্যাকেম্বার রাস্তায় হাঁটছিলাম। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যাই। পা মচকে যায়। হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় এমন অবস্থা হয়, ওঠার মতো শক্তি ছিল না। তারপর হেল্প নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। জানতে পারি, টিস্যুতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পায়ে প্লাস্টার করে দেওয়া হয়। ব্যথানাশক ওষুধও দেওয়া হয়েছে। আমাকে এখন ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।

শাবনূর বললেন, ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে- চলতে গিয়ে মোবাইল দেখব না।

এদিকে, ২০২৩ সালে দেশে আসার আসার পর শাবনূরকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক ও প্রযোজক। ২০২৪ সালের এপ্রিলে ‘রঙ্গনা’ দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর। কয়কেদিন শুটিংও করেছিলেন। এর পর থেকে বন্ধ সিনেমাটির কাজ।

‘রঙ্গনা’ পরিচালক আরাফাত হোসাইন। তিনি জানান, তারই পরিচালিত‘এখনো ভালোবাসি’ সিনেমাতেও অভিনয় করবেন শাবনূর। এছাড়া চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমাতেও অভিনয়ের কথা রয়েছে। তবে কাজের কোনো অগ্রগতি নেই।

আরও খবর 20

Sponsered content