Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

দলছুটদের দিয়ে নতুন দল বানাচ্ছে সরকার : রিজভী

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৩ , ১১:৫১:৫০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: রাষ্ট্রীয় অর্থ লোপাট করে দলছুটদের দিয়ে সরকার নতুন দল বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, ‘জনপ্রিয় রাজনৈতিক দল কখনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাগিয়ে নেয় না। কাজটা করে গ্রাম্যমোড়ল, গ্রাম্যটাউট ও বাজে লোক। তারা এসব কাজ করে অন্য মানুষের বাড়ি থেকে লোক ভাগিয়ে নেয়, সেই কাজ শেখ হাসিনা এখন করছেন।’




‘দলের মধ্যে নানাভাবে সুবিধাবাদীরা ঢুকে পড়ে, উচ্ছিষ্টভোগীরা ঢুকে পড়ে— এ লোকগুলোই তারা পায়। এরশাদের সময়ে আমরা দেখেছি, এসব লোক নিয়ে এরশাদ দল গঠন করে, সরকার গঠন করে। শেখ হাসিনাও এখন একই কায়দা অনুকরণ করছেন।’

বিএনপি ও সমমনা দলগুলো থেকে লোক ভাগানোর জন্য শেখ হাসিনা তার গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। বলেন, ‘তারা সেই কাজ করছে। একজন একজনকে নানাভাবে প্রলোভন দেখিয়ে, নতুন দলের… একেকটা অদ্ভুত-অদ্ভুত নাম দিয়ে তাদের নিয়ে যাচ্ছে। লোভ দেখানো হচ্ছে যে তাদের নমিনেশন দেওয়া হবে, নির্বাচনে জিতিয়ে আনা হবে।’




‘আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণকে দমন করার জন্য যত ধরনের নিষ্ঠুর পদক্ষেপ আছে, সেগুলো তারা গ্রহণ করছে। অন্যদিকে চলছে রাষ্ট্রীয় টাকা লোপাট করে দলছুটদের নিয়ে দল বানানোর কারসাজি।’

‘স্বৈরাচারী যখন জাতির কাঁধের ওপর চেপে বসে তখন এ ধরনের প্রবণতা দেখা যায়। শেখ হাসিনাও সেটা করছেন। এটা তো এক নির্লজ্জ ঘৃণ্য কাজ। এটা কোনো ভদ্রলোকে করতে পারে না। কারণ, তার তো জনগণের কাছে যাওয়ার উপায় নাই। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তিনি জিতবেন না। জিতবেন না বলেই তিনি যত ধরনের গণবিরোধী কাজ, যত ধরনের দুর্বিনীত কাজ, যত ধরনের দুরাচারমূলক কাজ— নির্বাচনকে সামনে রেখে সেই কাজগুলো তিনি এখন করছেন’— মন্তব্য করেন রিজভী।




আরও খবর 17

Sponsered content