Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

বোয়ালখালীতে ফেসবুকে অপ-প্রচারের প্রতিবাদ

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৩ , ৮:২৭:০০ প্রিন্ট সংস্করণ

মো: জুয়েল,বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে জরাজীর্ণ রান্নাঘর সংস্কার নিয়ে ফেসবুকে অপ-প্রচারের প্রতিবাদ জানিয়েছেন পশ্চিম শাকপুরা আমেনীয়া ফারুকীয়া নূরীয়া মাদ্রাসার শিক্ষক-কর্মকর্তা এবং এলাকাবাসী।



৩১ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসা সুপার এ টি এম নেছার উদ্দীন।



লিখিত বক্তব্যে তিনি বলেন, পশ্চিম শাকপুরা আমেনীয়া ফারুকীয়া নূরীয়া হেফ্জখানা, এতিমখানা ও এবতেদায়ী মাদ্রাসার স্বার্থে জরাজীর্ণ রান্নাঘর সংস্কার করা হচ্ছে। দুঃখের বিষয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোহাম্মদ নুরুল হক সওদাগরের সম্মান ক্ষুন্ন করার জন্য এ রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে গত রবিবার বিকেলে নেছারুল হক নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৃষ্ঠপোষকদের জড়িয়ে মিথ্যা অপ-প্রচার করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।



এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক হাফেজ আজিজুল্লাহ, হাফেজ আবদুর রহিম, মৌওলানা রফিউল করিম, মো. ছালে আহমদ, মুহাম্মদ সোলাইমান, মো. হাবিবুর রহমান, মো. ইসমাইল, হাফেজ মো. হোসাইন, সৈয়দ মোহাম্মদ মিনহাজ, জিন্নাত আলী, পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু, ছাত্রলীগ নেতা এসএম কাজেম ও মো. ফরহাদ।



সংবাদ সম্মেলনে আরো বলেন, এরকম মিথ্যা অপপ্রচার বন্ধ না করলে তারা আইনানুগ ব্যবস্থা নিবে।

আরও খবর 28

Sponsered content