Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশু আহত

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫৪:০৯ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছে রাইসা (১৪) নামের এক শিশু।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আরাকান সড়কের শাকপুরা চৌমুহনী বাজারে এ দুর্ঘটনা ঘটেছে।




আহত শিশুর ডান পা ভেঙে গেছে জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া খাতুন বলেন, গুরুতর আহত শিশুটিকে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

রাইসা রাউজান উপজেলার উরকিরচর এলাকার আবুল মনসুরের মেয়ে। সে বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দরপপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।




প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে দ্রুত গতির একটি মাইক্রোবাস (চট্টমেট্রো চ ১১-৩৬২৪) ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়েছে সে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়ছে। চালক পালিয়ে গেছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আরও খবর 28

Sponsered content