Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ৮:৫৯:৪০ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে তিন মাদক সেবনকারীর প্রত্যেককে ১১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১০নভেম্বর দুপুরে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার এলাকায় মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে এ সাজা দেওয়া হয়।

মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

এ বিষয়ে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আটকরা হলেন- চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভার দোহাজারী ডাক বাংলো কলোনী পাড়া এলাকার মৃত বশির খানের ছেলে মোহাম্মদ শাকিল খান,
চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা বড়পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রুবেল ও সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ শাকিল। এই তিন জনের কাছ থেকে মাদক জব্দ করা হয়।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় (খ সার্কেল)-এর উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন, চন্দনাইশ থানার এসআই সাইফুল ইসলাম,
চন্দনাইশ ভূমি অফিসের নাজির আরিফুল হক, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং চন্দনাইশ থানার একদল পুলিশের সদস্য।

আরও খবর 28

Sponsered content