Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

বেনাপোলে ইছালে সভা শুনতে গিয়ে কিশোরী ধর্ষিত: আটক-২

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৪ , ১১:১৫:০৪ প্রিন্ট সংস্করণ

মো: ওমর সিয়াম: যশোরের বেনাপোল পোর্ট থানার শিকরী গ্রামে পীর বাড়ি ইছালে সভা শুনতে গিয়ে এক কিশোরী ধর্ষিত হয়েছে।সভার বাজার থেকে মেয়েটির দুর সম্পর্ক আত্মীয় আসাদ ও আশানুর নামে দুই যুবক তাকে তুলে পাশের গ্রাম রাজাপুর নিয়ে ধর্ষণ করেন। এ ব্যাপারে মেয়েটির বড় বোন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি ধর্ষন মামলা করেন।পুলিশ অভিযান চালিয়ে আসাদ ও আশানুর কে আটক করেন।

আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের মোঃ হানেফ আলীর ছেলে মোঃ আসাদ (২০) এবং একই এলাকার হাসানুর রহমানের ছেলে মোঃ আশানুর রহমান আশা (২৪)।




ধর্ষিতার বোন জানায়, গত দুইদিন আগে (শুক্রবার ১ মার্চ) সকালে ধর্ষিত মুন্নী (১৬) (ছদ্মনাম) বেনাপোল পোর্টথানার শিকরী পীর বাড়ি ওয়াজ মাহফিল শোনার জন্য বোনের বাড়িতে বেড়াতে যায়। ওইদিন মাহফিল চলাকালীন রাত সাড়ে ৮টার সময় সে চুড়ি এবং মালা কেনার জন্য দোকানে যায়। এ সময় দূরসম্পর্কের আত্মীয় আসাদ ও তার বন্ধু আশানুরের সাথে তার দেখা হয়। এসময় মাহফিল চত্বরে তাকে ফুসকা খাওয়ায় এবং ঘুরাঘুরি করে। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে আসাদ ফুসলিয়ে আমার বোন মুন্নীকে (ছদ্মনাম) বেড়াতে যাওয়ার কথা বলে আসাদ মোটরসাইকেলে করে তার বন্ধু আশানুর রহমানের বাড়িতে নিয়ে আসে। এসময় বাড়িতে কোন লোকজন না থাকায় ভয় পেয়ে মুন্নী চলে আসতে চাইলে আসাদ জোর করে শয়ন কক্ষে নিয়ে যায়। এ সময় আশানুর বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। এ সুযোগে আসাদ জোর করে তাকে ধর্ষণ করে।




পরবর্তীতে রাত ৩টার সময় আসাদের বন্ধু আশানুর মোটরসাইকেলে করে ভুক্তভোগীকে তার বোনের বাড়ির পাশে রেখে পালিয়ে যায়। বোনের কাতর অবস্থায় দেখে তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনা খুলে বলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়েছে।

আরও খবর 4

Sponsered content