Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ১৬ বাংলাদেশি

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৩ , ৭:০৩:৫৪ প্রিন্ট সংস্করণ

আঃ জলিল: ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ১৬ বাংলাদেশি যুবক। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ নোম্যান্সল্যান্ডে ফেরত আসাদের হস্তান্তর করেন।




ফেরত আসারা হলেন, বুলবুল আহমেদ, মহসিন শেখ, আবুল হোসেন, মাসুম বিল্লাহ, রেজাউল খান, শাহজালাল, হাসান হালদার, নাজমুল ইসলাম, মাসুদ তালুকদার, জুলহাস শেখ, রাশেদ মোড়ল, রাশেদুল ইসলাম, সাইদুজ্জামান, আবু মুসা, মিজানুর রহমান ও মাহবুল শিকদার। এদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও মাদারীপুর জেলার ও বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, ফেরত আসা এসব যুবকেরা কাজের সন্ধানে ভারতের তামিলনাড়ু– রাজ্যে যায়। সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। আদালত তাদের এক থেকে চার বছরের সাজা দেয়। সাজা শেষে রবিবার তারা দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে নিজ জিম্মায় বাড়ি ফিরে যাবেন।




বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, এরা কেউ কেউ পাচারের শিকার ও কেউ কেউ স্বইচ্ছায় ভারতে অবস্থানের পর সেদেশের পুলিশের হাতে আটক হয়। এরপর কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যেগে বিভিন্ন জেল থেকে সাজার মেয়াদ শেষে নাগরিকত্ব যাচাই বাছাই পূর্বক বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। থানা থেকেই তারা নিজের বাড়ি ফিরে যাবেন।

যশোরের এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, পাচার হওয়া ও স্বইচ্ছায় ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা পুলিশের হাতে আটক হয়। তাদের পরিবার থেকে অভিযোগের ভিত্তিতে আমরা সরকারের মাধ্যেমে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করি। তারই ধারাবাহিকতায় আজ ১৬ বাংলাদেশি যুবক দেশে ফিরে এসেছে। ইমিগ্রেশন ও বেনাপোল পোর্ট থানার দাপ্তরিক কার্যক্রম শেষে তাদেরকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।




আরও খবর 4

Sponsered content