Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

বাংলাদেশে আশ্রয় নিয়েছে তিন সেনা সদস্য

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৪ , ১১:২৮:৩৪ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রামঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে মায়ানমারের সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ দুই সদস্য আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্র করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

৩০ মার্চ শনিবার ভোর পৌনে ৫টার দিকে এই তিন সদস্য সীমান্ত দিয়ে ঢুকে বাংলাদেশের অভ্যন্তরে লোকালয়ে এসে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা খবর দিলে বিজিবি তাদের নিরস্ত্র করেছে,তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ান সদরে নিয়ে আসা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




মায়ানমারে সেই দেশের সেনাবাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে বর্ডার গার্ড পুলিশ বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে।

উল্লেখ্য যে, এ নিয়ে গত তিন সপ্তাহে মায়ানমার থেকে ১৭৭ জন বিজিপি ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।




এদের সবাইকে নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটেলিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে। শিগগিরই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সব কয়টি সীমান্ত ক্যাম্প ইতোমধ্যে আরাকান আর্মি দখল করে নিয়েছে বলে জানা গেছে।




আরও খবর 29

Sponsered content