Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটির বাজেট ঘোষণা

  প্রতিনিধি ৩০ জুন ২০২৫ , ১১:৩৯:০০ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৫০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার(৩০জুন) বিকেল ৪টা পৌর কার্যালয়ে এক আনুষ্ঠানিক বাজেট সভায় বাজেট উপস্থাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় ঘোষিত বাজেটের মোট পরিমাণ ধরা হয়েছে ৫০ কোটি ২ লাখ ২৫ হাজার ৭০২ টাকা।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম,ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত (ওসি) নুর আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৌনম বড়ুয়া, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ,সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য,উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, পৌরসভার সচিব সুমন চৌধুরী এবং প্রকৌশলী বিকাশ চন্দ্র। এছাড়াও অনুষ্ঠানে এলাকার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাজেট আলোচনায় পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পৌর প্রশাসক ও সভাপতির বক্তব্যে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাজেট বাস্তবায়ন করা হবে।

আরও খবর 27

Sponsered content