Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করতেন: অর্থ উপদেষ্টা

  প্রতিনিধি ৩০ জুন ২০২৫ , ১১:০৩:০৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করতেন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমার পরে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংক চলতো সরকারি নির্দেশে আদেশে।

যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না। এখন কিন্তু সেটা নাই। সোমবার (৩০ জুন) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, আগের সরকারের আমলেও প্রশ্ন উঠেছে দুদক রাষ্ট্রের হাতিয়ার হিসেবে ব্যবসার হচ্ছে কি না? এনবিআরে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রথমত আমি দুদক সম্পর্কে কোনো উত্তর দেব না। সেটা তাদের আলাদাভাবে জিজ্ঞেস করবেন। এখন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইন্টারফেয়ার করে না, সেটা আপনারা লক্ষ্য করবেন।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, দুদক দেখবে, যদি কোনো ইস্যু থাকে। আপনারা ভাবতে পারেন এ সময় শুরু করল কেন? শুধু এনবিআর না, আমার কাছে দুনিয়ার লোক আসছে, আমার একাউন্ট বন্ধ হয়ে গেছে, কতো কিছু।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে আপনি দেখেছেন অর্থ মন্ত্রণালয় থেকে… করতে। আমার সময়ে পারে নাই, কারণ আমি তখন বাংলাদেশ ব্যাংকে ছিলাম। তারপর বাংলাদেশ ব্যাংক চলতো সরকারি নির্দেশে আদেশে। একই সাথে যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না। সরি টু সে, তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এখন কিন্তু সেটা নাই।

আরও খবর 17

Sponsered content