Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের নবগঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৩ , ১১:১৯:৫২ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: হেফাজতে ইসলাম বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটির মজলিসে আমেলার এক বৈঠক আজ (২১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টায় ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজীজুল উলুম (বাবুনগর মাদরাসায়) আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।




বৈঠকে কারাবন্দি আলেমদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আগামী ২৮ অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দেন মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান। বৈঠকে দেশব্যাপী জেলা,উপজেলা ও মহানগর কমিটি গঠন করে প্রত্যেক জেলায় শানে রেসালত সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়।




বৈঠকে উপস্থিত ছিলেন, আল্লামা মুফতী খলিলুর রহমান কাসেমী, মাওলানা মাহফুজুল হক, আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, জুনায়েদ বিন জালাল,মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা ফুরকানুল্লাহ, মাওলানা খোবাইব, মুফতী হারুন ইজহার, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন মুনির, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতী মাসঊদুল করীম, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, এ্যডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা মাহবুবুল হক কাসেমী, মাওলানা জাকারিয়া নোমান, মুফতী কামরুজ্জামান সহ দুই শতাধিক নেতৃবৃন্দ।

আরও খবর 27

Sponsered content