Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রাম থেকে বিমানের হজ ফ্লাইট শুরু

  প্রতিনিধি ১৪ মে ২০২৪ , ১১:০২:৩৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট।মঙ্গলবার (১৪ মে) ভোররাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন।

এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি হাজিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচছা জানান।




উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় এ বছর হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি ফ্লাইট।

এর মধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে।




আরও খবর 25

Sponsered content