Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে পোনামাছ অবমুক্তকরণ

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৫ , ১০:০০:৫২ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফটিকছড়ি উপজেলায় পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মাদ্রাসা ও গুচ্ছগ্রামে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, বাংলাদেশের জনগণের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য স্থানীয় খাল-বিল, পুকুর-ডোবা এবং সরকারি জলাশয়ে ব্যাপকভাবে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম চলছে।

আরও খবর 27

Sponsered content