Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

নাজিরহাটে অবৈধ ভাবে দখল করা ২.৫ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার

  প্রতিনিধি ৯ মে ২০২৫ , ১০:১০:৪৫ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ্ন পূর্ব ফরহাদাবাদ মৌজার বি এস ১ নং খাস খতিয়ানভুক্ত ১০১৯ নং দাগের ৮ শতক জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন যাবত জমিটি বিভিন্ন পক্ষ অবৈধভাবে ১১ টি দোকান করে বেদখল করেছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নজরে আসলে উচ্ছেদের উদ্যোগ নিয়ে তাদের পর্যাপ্ত সময় দিয়ে নোটিশ করেন।

৮ মে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ এর টিম পৌছানোর আগেই প্রায় ৮০% স্থাপনা দখলকারীরা সরিয়ে নেন। পরে অন্যান্য সামগ্রী অপসারণ করে সরকারের নিয়ন্ত্রনে নেওয়া হয়। জমির আনুমানিক মূল্য প্রায় ২.৫ কোটি টাকা।

ভ্রাম্যমান আদালত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম, নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোকতার হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিল আনসার সদস্যরা।

সরকারি সম্পত্তি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আরও খবর 27

Sponsered content